রিফান্ড, রিপ্লেসমেন্ট এবং সার্ভিস পলিসি
dorkarishopbd.com থেকে যেকোনো সার্ভিস গ্রহণের পূর্বে অনুগ্রহ করে নিচের নীতিমালাগুলো পড়ে নিন।
ধারা ১: সাধারণ শর্তাবলি (ডিজিটাল সাবস্ক্রিপশন)
- উপধারা ১.১: একজন থার্ড-পার্টি রিসেলার হিসেবে আমরা শুধুমাত্র একাউন্টের অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন মেয়াদের নিশ্চয়তা প্রদান করি। মূল প্ল্যাটফর্মের (যেমন: Netflix, Amazon Prime ইত্যাদি) অভ্যন্তরীণ কোনো নিয়মনীতির পরিবর্তনের দায়ভার আমাদের নয়।
- উপধারা ১.২: যেকোনো ধরনের রিফান্ড বা রিপ্লেসমেন্ট দাবির ক্ষেত্রে একাউন্ট ক্রয়ের প্রমাণ (অর্ডার নম্বর, পেমেন্ট স্ক্রিনশট) প্রদান করা বাধ্যতামূলক।
ধারা ২: একাউন্ট রিলেটেড ইস্যু (রিপ্লেসমেন্ট/রিফান্ড প্রযোজ্য)
- উপধারা ২.১: সরবরাহকৃত ক্রেডেনশিয়াল (ইমেইল বা পাসওয়ার্ড) ব্যবহার করে একাউন্টে লগ-ইন করতে ব্যর্থ হলে বা ‘ইনকারেক্ট পাসওয়ার্ড’ দেখালে।
- উপধারা ২.২: সফলভাবে লগ-ইন করার পরও যদি নির্ধারিত মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন প্যাক শো না করে।
- উপধারা ২.৩: ওয়ারেন্টি পিরিয়ড চলাকালীন সময়ে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই একাউন্ট সাসপেন্ড বা ডিজেবল হয়ে গেলে।
- উপধারা ২.৪: সমস্যা প্রমাণিত হলে দ্রুততম সময়ের মধ্যে রিপ্লেসমেন্ট প্রদান করা হবে। রিপ্লেসমেন্ট দেওয়া সম্ভব না হলে ব্যবহারের সময়ের ওপর ভিত্তি করে আংশিক বা সম্পূর্ণ রিফান্ড করা হবে।
ধারা ৩: কন্টেন্ট ও ডাবিং ইস্যু (রিফান্ড প্রযোজ্য নয়)
- উপধারা ৩.১ (ডাবিং ও অডিও): কোনো নির্দিষ্ট মুভি বা সিরিজে আপনার কাঙ্ক্ষিত ভাষার ডাবিং (যেমন: বাংলা, হিন্দি) বা সাবটাইটেল না থাকা কোনো অবস্থাতেই “একাউন্ট রিলেটেড সমস্যা” হিসেবে গণ্য হবে না। এটি সম্পূর্ণ মূল স্ট্রিমিং প্ল্যাটফর্মের কন্টেন্ট লাইব্রেরির ওপর নির্ভরশীল।
- উপধারা ৩.২ (কন্টেন্ট লাইব্রেরি): কোনো নির্দিষ্ট মুভি বা সিরিজ প্ল্যাটফর্মে খুঁজে না পাওয়া বা রিমুভ হয়ে যাওয়া রিফান্ডযোগ্য কোনো কারণ নয়।
- উপধারা ৩.৩ (ব্যক্তিগত অপছন্দ ও ডিভাইস): কন্টেন্ট পছন্দ না হওয়া, ইন্টারনেট স্পিডের কারণে বাফারিং হওয়া, কিংবা গ্রাহকের নিজস্ব ডিভাইসে অ্যাপ সাপোর্ট না করার মতো বিষয়ের জন্য কোনো একাউন্ট রিপ্লেস বা রিফান্ড করা হবে না।
ধারা ৪: শেয়ার্ড একাউন্ট পলিসি ভায়োলেশন
- উপধারা ৪.১: শেয়ার্ড একাউন্টের ক্ষেত্রে প্রোফাইলের নাম, পিন বা পাসওয়ার্ড পরিবর্তন করা সম্পূর্ণ নিষেধ। এই নিয়ম ভঙ্গ করলে একাউন্টের ওয়ারেন্টি তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।
- উপধারা ৪.২: অনুমোদিত স্ক্রিন লিমিটের চেয়ে বেশি ডিভাইসে লগ-ইন করার চেষ্টা করলে একাউন্ট লক হয়ে যেতে পারে, যার জন্য কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হবে না।
ধারা ৫: ওয়েব হোস্টিং এবং ডোমেইন সার্ভিস
- উপধারা ৫.১: ডোমেইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর তা কোনোভাবেই পরিবর্তন বা এর জন্য প্রদত্ত ফি রিফান্ডযোগ্য নয়।
- উপধারা ৫.২: হোস্টিং সার্ভিসের ক্ষেত্রে ক্লায়েন্টকে নিজের ওয়েবসাইটের ডেটা ব্যাকআপ নিজ দায়িত্বে রাখতে হবে। সার্ভার জনিত কোনো অনাকাঙ্ক্ষিত ডেটা লসের জন্য dorkarishopbd.com সরাসরি দায়ী থাকবে না।
- উপধারা ৫.৩: স্প্যামিং, ফিশিং বা অবৈধ কোনো কাজে হোস্টিং ব্যবহার করলে বিনা নোটিশে একাউন্ট সাসপেন্ড করা হবে এবং এক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।
ধারা ৬: ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট সার্ভিস
- উপধারা ৬.১: প্রজেক্ট শুরু হওয়ার পর কাজের নিশ্চয়তাস্বরূপ প্রদত্ত অগ্রিম (Advance) পেমেন্ট অফেরতযোগ্য (Non-refundable)।
- উপধারা ৬.২: প্রজেক্ট চলাকালীন সময়ে চুক্তিকৃত রিকোয়ারমেন্টের বাইরে বড় কোনো নতুন ফিচার বা পরিবর্তনের জন্য অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে।
- উপধারা ৬.৩: ওয়েবসাইট হস্তান্তরের পর আমাদের নির্ধারিত ফ্রি সাপোর্ট পিরিয়ড শেষ হলে, পরবর্তী যেকোনো মেইনটেন্যান্স বা আপডেটের জন্য আলাদা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
ধারা ৭: সাপোর্ট এবং দাবি (Claim) পেশ করার প্রক্রিয়া
- উপধারা ৭.১: সার্ভিসে কোনো সমস্যা পরিলক্ষিত হলে সাথে সাথে আমাদের সাপোর্ট ইনবক্সে স্ক্রিনশট বা ভিডিও প্রুফসহ বিস্তারিত জানাতে হবে।
- উপধারা ৭.২: অভিযোগ পাওয়ার পর সমস্যা যাচাই করে সমাধান করতে ২৪ থেকে ৪৮ কর্মঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
Refund, Replacement, and Service Policy
Please read the following policies carefully before taking any services from dorkarishopbd.com.
Section 1: General Terms (Digital Subscriptions)
- Sub-section 1.1: As a third-party reseller, we only guarantee account access and subscription validity. We are not responsible for any internal policy changes made by the primary platforms (e.g., Netflix, Amazon Prime, etc.).
- Sub-section 1.2: Proof of purchase (order number, payment screenshot) is mandatory for claiming any refund or replacement.
Section 2: Account Related Issues (Replacement/Refund Applicable)
- Sub-section 2.1: Failure to log in to the account using the provided credentials (email or password) or facing an ‘Incorrect Password’ error.
- Sub-section 2.2: The designated membership or subscription plan does not show even after successfully logging in.
- Sub-section 2.3: The account gets suspended or disabled without any valid reason during the warranty period.
- Sub-section 2.4: If the issue is verified, a replacement will be provided at the earliest. If a replacement is not possible, a partial or full refund will be issued based on the duration of usage.
Section 3: Content and Dubbing Issues (Non-Refundable)
- Sub-section 3.1 (Dubbing & Audio): The unavailability of your desired language dubbing (e.g., Bengali, Hindi) or subtitles for a specific movie or series will not be considered an “account-related issue” under any circumstances. This depends solely on the original streaming platform’s content library.
- Sub-section 3.2 (Content Library): Inability to find a specific movie or series on the platform, or it being removed, is not a valid reason for a refund.
- Sub-section 3.3 (Personal Dislike & Device): Accounts will not be replaced or refunded due to personal dislike of content, buffering caused by internet speed issues, or the app not being supported on the customer’s personal device.
Section 4: Shared Account Policy Violation
- Sub-section 4.1: For shared accounts, changing the profile name, PIN, or password is strictly prohibited. Violating this rule will instantly void the account’s warranty.
- Sub-section 4.2: Attempting to log in on more devices than the approved screen limit may result in the account being locked, for which no replacement will be provided.
Section 5: Web Hosting and Domain Services
- Sub-section 5.1: Domain registration fees are strictly non-refundable, and the domain cannot be changed once the registration is complete.
- Sub-section 5.2: For hosting services, clients are responsible for backing up their own website data. dorkarishopbd.com will not be directly responsible for any unexpected data loss caused by server issues.
- Sub-section 5.3: Using hosting for spamming, phishing, or any illegal activities will result in immediate account suspension without prior notice, and no refunds will be applicable.
Section 6: Website Design & Development Services
- Sub-section 6.1: The advance payment provided as a guarantee to start the project is non-refundable.
- Sub-section 6.2: Additional service charges may apply for any major new features or changes requested outside the originally agreed requirements during the project.
- Sub-section 6.3: After the website is handed over and our designated free support period ends, separate service charges will apply for any subsequent maintenance or updates.
Section 7: Support and Claim Process
- Sub-section 7.1: If any issue is noticed with the service, it must be reported to our support inbox immediately with detailed screenshots or video proofs.
- Sub-section 7.2: It may take 24 to 48 working hours to verify and resolve the issue after a complaint is received.
Leave a Reply